হোম > সারা দেশ > ময়মনসিংহ

চাঁদা আদায় বন্ধের দাবিতে অটোরিকশাচালকদের মহাসড়ক অবরোধ

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের ত্রিশালে চাঁদা আদায় বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা। রোববার সকাল সাড়ে ১০টার দিকে ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে এক কিলোমিটার দূরে ইভা ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, ‘জিপি’র নামে সড়কে চাঁদা আদায় করা হয়। বর্তমানে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে সিএনজিচালিত অটোরিকশাচালকেরা মহাসড়ক অবরোধ করেন। পরে পুলিশ এসে জনভোগান্তির বিষয়টি বোঝালে চালকেরা মহাসড়ক থেকে সরে যান।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বলেন, ময়মনসিংহ শহরে চাঁদা আদায় করা হচ্ছে এমন অভিযোগ তুলে ত্রিশালের চালেরা একত্র হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। তবে বর্তমানে এই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ