হোম > সারা দেশ > ময়মনসিংহ

কটিয়াদীতে নাশকতার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া লিটনকে (৪৮ )গ্রেপ্তার করেছে কটিয়াদী থানা পুলিশ। লিটন জালালপুর গ্রামের ফরিদ ভুইয়ার ছেলে।

জানা যায়, গতকাল রাত সাড়ে ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার জালালপুর আনন্দ বাজার থেকে তাকে গ্রেপ্তার করে কটিয়াদী থানায় নিয়ে যায়। পরে রাত ১০টায় তাকে কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয় ।

ঘটনার সত্যতা স্বীকর করে কটিয়াদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর থানায় নাশকতার মামলা রয়েছে।

কিশোরগঞ্জ মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতা ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই