হোম > সারা দেশ > ময়মনসিংহ

দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল

ফুলবাড়ীয়ায় মামুনুল হক

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলকে রাজনৈতিক অংশীদারিত্ব না দিয়ে একদলীয় ব্যবস্থার মাধ্যমে দেশে নতুন করে ফ্যাসিবাদ কায়েমের চেষ্টা করছে একটি দল এমন মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক।

বুধবার দুপুরে সরকারি ফুলবাড়ীয়া মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি, গণভোট, নির্বাচন-কালীন লেভেল প্লেয়িং ফিল্ড এবং খেলাফত প্রতিষ্ঠার’ দাবিতে আয়োজিত গণ-সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, যেভাবে একটি দল বাংলাদেশকে কুক্ষিগত করে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আবারও কেউ কেউ পালাবদলের নামে আগামী ১৫ বছর ক্ষমতায় আঁকড়ে থাকার স্বপ্ন দেখছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই—বাংলার মানুষ রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছে। নতুন ফ্যাসিবাদের হাতে এই মাটি ইজারা দেওয়া হবে না। আগামীর বাংলাদেশ হবে ইসলামিক বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে জুলাই সনদ-ভিত্তিক বাংলাদেশ।

খেলাফত ফুলবাড়ীয়া উপজেলা শাখার সভাপতি শায়খুল কুররা হাফেজ আব্দুল লতিফ সভাপতিত্বে বক্তব্য রাখেন খেলাফত মজলিস বাংলাদেশ মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক ফজলুর রহমান, কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি মোহাম্মদ সাইদ নূর, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা (পশ্চিম) মুফতি সারওয়ার হোসাইন, সাধারণ সম্পাদক বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা (পশ্চিম) মাওলানা রেজাউল করিম, ময়মনসিংহ জেলা জামায়াতের আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, বাংলাদেশ খেলাফত মজলিস, মনোনীত প্রার্থী (১৫০ময়মনসিংহ ফুলবাড়ীয়া ৬ আসনে মুফতি আব্দুল কাদেরসহ খেলাফত মজলিসের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ সীমান্তে আর এক যুবককে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

খাদ্যগুদাম নির্মাণকাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রাশিয়ায় মাদারগঞ্জের আরেক যুবক নিখোঁজ

যমুনার ভাঙনে ইসলামপুরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কাজের কথা বলে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে—নিখোঁজ বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে শঙ্কা

জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু