হোম > সারা দেশ > ময়মনসিংহ

বারহাট্টায় বাড়ির গর্তের পানিতে ডুবে শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বারহাট্টা (নেত্রকোনা)

ছবি: আমার দেশ

নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাউসী ইউনিয়নে গর্তে জমা পানিতে ডুবে জান্নাত নামের চার বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার উপজেলার পূর্ব মোয়াটী গ্রামে বিকাল ৪টায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জান্নাত ওই গ্রামের বাসিন্দা আলমের মেয়ে। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার বিকেলের দিকে শিশু জান্নাত পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে সে বাড়ির পাশে থাকা একটি গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে তলিয়ে যায়।

পরে তাকে কোথাও না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনরা ওই গর্তের পানি থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার অফিসার ইনচার্জ চম্পক দাম এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এবং তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মৃতের লাশ পরিবারের কাছে ফেরত দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তার জানান, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি খুবই হৃদয় বিদারক এবং ভূক্তভোগী পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

শিশু জান্নাতের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো পূর্ব মোয়াটী গ্রাম জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচ

বকশীগঞ্জে বিষাক্ত সাপের কামুড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ

কেন্দুয়ায় ৩০০ ফুটের পতাকা নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস

বকশীগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত

নিখোঁজের ৭ ঘণ্টা পর দুই শিশুর লাশ উদ্ধার

পূর্বধলায় র‌্যাবের অভিযানে দেশীয় পিস্তল উদ্ধার