হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় টানা বৃষ্টিতে পানির নিচে বোরো ধান, দিশেহারা কৃষক

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় বৃষ্টি ও উজানের ঢল এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ভালুকা উপজেলার ২৬০ একর জমির বোর ধান পানির নিচে তলিয়ে গেছে। কৃষকরা বেশী মজুরী দিয়েও ধান কাটাতে পারছেনা। আবার অনেক কৃষক ধান কাটার আশা ছেড়ে দিয়েছেন।

গোয়ারী কৃষক ফয়েজ জানান, আমার ২১ শতক জমির ধান প্রায় তলিয়ে গেছে। ২১ শতক জমির ধান কাটাতে মজুরী দিতে হয়েছে ৫ হাজার টাকা। বৃষ্টির আগে শ্রমিক সংকটে পাকা ধান কাটাতে পারেনি।

কৃষক মোস্তুফা জানান, দেড় একর জমির ধান একেবারে পানির নিচে তলিয়ে গেছে। আর মাত্র ৭-৮দিন পর ধান পাকা শেষ হতো। দেড় একর জমিতে তার চাষাবাদ করতে খরব হয়ে ৪৫ হাজার টাকা। কিভাবে সংসার চালাবে কি করবে দিশেহারা হয়ে পড়েছেন।

কৃষি কর্মকর্তা নুসরাত জামান জানান, এ বছর ভালুকায় ১৮ হাজার ৬ শত ৭০ হেক্টর জমিতে বোর ধান চাষ করা হয়েছে। কৃষক ৩ হাজার ১শত ৭৪ হেক্টর জমির ধান ঘরে তুলেছে। ২ শত ৬০ হেক্টর জমির বোর ধান পানিতে তলিয়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ