‘শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে স্বনির্ভরশীল সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। কৃষি প্রধান এদেশের কৃষিখাতের উন্নয়নে ইতিমধ্যেই সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু করেছে।
কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড, পরিবারের উন্নয়নে ফ্যামেলি কার্ড, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের আর্থিক সহায়তা প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির পাইলট প্রকল্প ইতিমধ্যেই চালু করেছে আমাদের সরকার।
এসব সুবিধা ক্রমান্বয়ে দেশব্যাপী সংশ্লিষ্ট সব ব্যক্তিকে হাতে হাতে পৌঁছে দেওয়া হবে ইনশাল্লাহ ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালনকালে শহীদ জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে এসব কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিঠির সদস্য এম ইকবাল হোসেইন এমপি।
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের দলীয় আদর্শের প্রতি শ্রদ্ধাশীল থেকে দুর্নীতিবাজ-চাঁদাবাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে ৩০ মে শনিবার দুপুড় সাড়ে ১২ টায় উপজেলা পাবলিক হলে শহীদ জিয়ার স্মরণে যৌথভাবে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে গৌরীপুর উপজেলা ও পৌর বিএনপি।
ৎএতে উপজেলা বিএনপি‘র ভারপ্রাপ্ত আহবায়ক হাবিবুল ইসলাম খান শহিদর সভাপতিত্বে গৌরীপুর পৌর বিএনপির আহ্বায়ক মো. আলী আকবর আনিছর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয়ের প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিঠির সদস্য এম ইকবাল হোসেইন এমপি।
এসময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রহমান বাবুল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এড. নূরুল হক, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সোবহান সুলতান, যুগ্ম আহবায়ক মো. শামছুল হক, তানজিন চৌধুরী লিলি, শাহ ওবায়দুল্লা সুমন,
পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, যুগ্ম আহ্বায়ক বেগ ফারুক আহমেদ, সোমা আক্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শাহীন আলম তারা প্রমুখ। এর আগে সকাল ১১টায় প্রতিমন্ত্রী পৌর এলাকার স্থানীয় শ্রী শ্রী গোবিন্দ জিউর মন্দির প্রঙ্গণে সনাতন ধর্মাবলম্বীদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
এমএইচ