হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাক-বাসের সংঘর্ষে নিহত ২

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর একটি ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ট্রাক ও বাস চালক নিহত হয়েছেন। বুধবার সকাল আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফুলপুর পৌরসভার বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় শেরপুরগামী যাত্রীবাহী বাসের ৭ থেকে ৮ জন যাত্রী গুরুতর আহত হন। গুরুতর আহত বাসচালককে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এদিকে সেনাবাহিনীর ট্রাকচালক সার্জেন্ট রেজাউলকে প্রথমে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, সেনাবাহিনীর সদস্যরা ফুলপুর ক্যাম্প থেকে ময়মনসিংহে ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। তাৎক্ষণিকভাবে সড়কে সৃষ্ট যানজট নিরসনে ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু