হোম > সারা দেশ > ময়মনসিংহ

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

ভালুকা উপজেলার বহুল প্রত্যাশিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এতে এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সারা দেশে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ হাজার ৪৩৫ কোটি টাকা। প্রতিটি উপজেলা পর্যায়ের মডেল মসজিদ নির্মাণে অবস্থান ও নকশাভেদে গড়ে প্রায় ১৫ থেকে ১৭ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। নাঈমা রহমান নামের ঠিকাদারি প্রতিষ্ঠানে রাজিব চৌধুরী ঠিকাদার ভালুকা মডেল মজিদ নির্মাণের কাজ করছেন।

সরেজমিনে দেখা যায়, মসজিদ উদ্বোধনের আগেই ভবনের দেয়ালের ছোট-বড় একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। ফাটল ছাড়াও নির্মাণকাজের গুণগত মান নিয়েও প্রশ্ন উঠেছে। ঠিকাদারি প্রতিষ্ঠান ঘষামাজা ও প্লাটার দিয়ে ফাটল রিপেয়ারিং করে মুছে দিয়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দেওয়া মসজিদ যাচাই-বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেনসহ অন্য সদস্যরা ভবনটি বুঝে নেননি। ফলে উদ্বোধন আটকে গেছে।

স্থানীয় মুসল্লি জানান, সরকারের গুরুত্বপূর্ণ এই প্রকল্পের আওতায় নির্মিত মসজিদটি এলাকার ধর্মপ্রাণ মানুষের জন্য একটি বড় সম্পদ। তাই উদ্বোধনের আগেই ফাটল দেখা দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে দেখা উচিত।

তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন স্থানে ফাটল দেখা দেওয়ার পর ঠিকাদার তড়িঘড়ি করে কিছু লোক লাগিয়ে ঘষামাজা করে যাচাই-বাছাই কমিটিকে বুঝিয়ে দেওয়ার পাঁয়তারা করছেন। তবে স্থানীয়রা দ্রুত কারিগরি তদন্তের মাধ্যমে ফাটলের কারণ নির্ণয় এবং প্রয়োজনীয় মেরামত সম্পন্ন করার দাবি জানিয়েছেন। তাদের মতে, জনগণের করের টাকায় নির্মিত এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনার গুণগত মান নিশ্চিত করা সংশ্লিষ্ট সবার দায়িত্ব।

নাঈমা রহমান ঠিকাদারি প্রতিষ্ঠানের ঠিকাদার রাজিব চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্পসংশ্লিষ্টদের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও রিসিভ না করায় বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, কমিটির সদস্যদের নিয়ে তিনি পরিদর্শন করে বিভিন্ন স্থানে ফাটলসহ কিছু ত্রুটি পেয়েছেন। ত্রুটিগুলো মেরামত করে কমিটিকে অবহিত করা হয়েছে। পরবর্তীকালে আবারও যাচাই করে ত্রুটিমুক্ত পাওয়া গেলেই প্রতিবেদন তৈরি করে নির্বাহী অফিসারের কাছে জমা দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন জানান, ঠিকাদার ত্রুটিযুক্ত অবস্থায় মডেল মসজিদটি হস্তান্তর করতে চেয়েছিল, কিন্তু ফাটল দেখা দেওয়ায় নেওয়া হয়নি। উপজেলা প্রকৌশলীকে প্রধান ও ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজারকে সদস্যসচিব করে সাত সদস্যবিশিষ্ট হস্তান্তর প্রাক যাচাই-বাছাই কমিটি করে দেওয়া হয়েছে। ওই কমিটি যাচাই-বাছাই করে রিপোর্ট দিলে মজিদটি ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে গ্রহণ করা হবে।

ময়মনসিংহ গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ফাহমিদ ইফতেখার আলী জানান, ভালুকা মডেল মসজিদটি হস্তান্তরের উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু কিছু ক্রটি থাকায় ঠিকাদারকে বলা হয়েছে ত্রুটিমুক্ত করে দেওয়ার জন্য। ঈদের কারণে একটু সময় দেওয়া হয়েছে। তবে, খুব শিগগিরই যথযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

এমএইচ

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু

টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মা-ছেলে আটক

জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মী নিহতের অভিযোগ

মেলান্দহে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত

টাকা আত্মসাত মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন