হোম > সারা দেশ > ময়মনসিংহ

নীলফামারীতে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে

জেলা প্রতিনিধি, নীলফামারী

ইনসেটে প্রধান শিক্ষক শফিকুল ইসলাম। ছবি: আমার দেশ

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি একটি গণমাধ্যমে ‘মাননীয় প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের বিরুদ্ধে বিদ্যালয়ে নির্ধারিত সময়ের পরে উপস্থিত হওয়া এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠে আসে।

আদেশে বলা হয়, একজন সরকারি কর্মচারী হিসেবে তার এমন আচরণ সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) অনুযায়ী অসদাচরণের শামিল। এ ধরনের কর্মকাণ্ডে সরকারি প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।

এ প্রেক্ষিতে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা (Subsistence Allowance) প্রাপ্য হবেন।

প্রাথমিক শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগের বিষয়ে বিভাগীয় তদন্ত ও পরবর্তী আইনানুগ প্রশাসনিক কার্যক্রম বিধি মোতাবেক সম্পন্ন করা হবে।

এ ঘটনায় জেলাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, সরকারি কর্মচারীদের দায়িত্ব পালনের ক্ষেত্রে শৃঙ্খলা, পেশাগত আচরণ এবং দায়িত্বশীল বক্তব্য নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এমএইচ

আমরা বিশ্বাস করি, জনগণের দেওয়া গণভোটের রায় সরকার বাস্তবায়ন করবে

চাকরি নয়, সৌরভের চোখে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন

অশ্লীল ভিডিও তৈরির অভিযোগে পূর্বধলায় নারীসহ গ্রেপ্তার ৮

ভোগান্তিতে সাধারণ মানুষ, মেলে না চিকিৎসাসেবা

কাগজে শেষ প্রকল্প, সড়ক রইল আগের মতোই

ময়মনসিংহে শিক্ষার্থী হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

এইচএসসি পরীক্ষা শুরুর আগেই কলেজছাত্রীর আত্মহত্যা

বকশীগঞ্জে কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধার

আটপাড়ায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে সড়ক নির্মাণের অভিযোগ

ফুলপুরে ১০ গ্রামের মানুষের ভরসা নড়বড়ে সাঁকো