হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহ-৩ : ধানের শীষ প্রতীকের প্রার্থী বিজয়ী

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ছবি: আমার দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮, ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী এম ইকবাল হোসেইন ৭৪ হাজার ৪৭৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আহমেদ তায়েবুর রহমান ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬৫ হাজার ৫১৩ ভোট।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত এ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়া সার দিন ভোটের পরিবেশ ছিল শান্ত ও স্বাভাবিক। এদিকে শুক্রবার ১৩ ফেব্রুয়ারি বিকেল গৌরীপুর বিএনপির আনন্দ মিছিল করার কথা থাকলেও কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আনন্দ মিছিল স্থগিত করে স্থানীয় মসজিদ ও বিভিন্ন ধর্মীয় উপশনালয়ে দোয়া ও প্রার্থনার কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় বিএনপি।

উপজেলা সহকারী রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, এ আসনে ভোট প্রয়োগ করেছেন ৫৮ দশমিক ৪৬ ভাগ। তৃতীয় লিঙ্গের ১ জন ভোটারসহ মোট ভোটার ছিল ২ লাখ ৯৫ হাজার ৬৬১ জন। এখানে প্রদত্ত ভোটের সংখ্যা ১ লাখ ৭২ হাজার ৮৪৭ ভোট। এতে বৈধ ভোটের সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ২৪৬ ভোট।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু