হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

মশারি বিতরণ

মশাবাহিত রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে জামালপুরের মেলান্দহে শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকেলে উপজেলার মেলান্দহ উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়।

ঢাকাস্থ জামালপুর উলামা পরিষদের অর্থায়নে মশারি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এহসানুল হক মন্জু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম রেজা, উমির উদ্দিন পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহন তালুকদার, জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মেহের উল্লাহ। এছাড়াও মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ইত্তেফাক সংবাদদাতা শাহজামাল, সাংবাদিক আলমগীর আহমেদ শাহজাহানসহ ওই বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসময় মশাবাহিত বিভিন্ন রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে বিদ্যালয়ের চার ’শ শিক্ষার্থীদের মাঝে মশারি বিতরণ করা হয়।

নেত্রকোণায় চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা কারাগারে

বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

দেওয়ানগঞ্জ সীমান্তে আর এক যুবককে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

খাদ্যগুদাম নির্মাণকাজ বন্ধ রেখে ঠিকাদার লাপাত্তা

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু

রাশিয়ায় মাদারগঞ্জের আরেক যুবক নিখোঁজ

যমুনার ভাঙনে ইসলামপুরে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব শত শত পরিবার

কাজের কথা বলে রাশিয়ায়, পরে যুদ্ধক্ষেত্রে—নিখোঁজ বাংলাদেশি যুবকের মৃত্যু নিয়ে শঙ্কা

জাবি শিক্ষার্থীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ: ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু