হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে সিবিএমসিবি ছাত্রদল সভাপতির সিট বাতিল

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহের কমিউনিটি বেজড মেডিকেল কলেজ বাংলাদেশে (সিবিএমসিবি) অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মাহির ইবনের হোস্টেলের বরাদ্দকৃত সিট সাময়িকভাবে বাতিল করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে অনুমতি ছাড়া হোস্টেল প্রাঙ্গণে তার প্রবেশে নিষেধাজ্ঞা এবং ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে বহিরাগতদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। কলেজ কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এর আগে গত ১৭ ও ১৮ আগস্ট কলেজের ৩১ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘সিবিএমসিবি ডে’র অনুষ্ঠানকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ও এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, ছাত্রদল সভাপতি মাহির ইবনের নেতৃত্বে একদল বহিরাগত এ ঘটনায় জড়িত। এর প্রতিবাদে শিক্ষার্থীরা মাহিরকে অনির্দিষ্টকালের জন্য বয়কট করেন এবং তার উপযুক্ত বিচার না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষাসহ সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দেন। পরবর্তী সময়ে শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০ আগস্ট কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মোর্শেদ আলমের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী মাহির ইবনের বরাদ্দকৃত সিট সাময়িকভাবে বাতিল করা হয়।

এ বিষয়ে মাহির ইবন জানান, অনুষ্ঠানে বহিরাগতদের আগমন ঘটেছিল এবং অনাকাঙ্ক্ষিত এ ঘটনার সঙ্গে তাকে অযথা জড়ানো হচ্ছে। তার দাবি, আগামী ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরবেন—এমন প্রসঙ্গকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ ও প্রতিভাবান শিক্ষার্থীদের একাংশ ষড়যন্ত্র শুরু করেছে।

উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোর্শেদ আলম জানান, পুরো ঘটনাটির তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আপাতত মাহিরকে কলেজ হোস্টেলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

জেডএম

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই