হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধানের শীষের প্রার্থীসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ভালুকায় নির্বাচনি সহিংসতা

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ময়মনসিংহের ভালুকায় নির্বাচনী সহিংসতার ঘটনায় বিএনপি মনোনিত প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৫ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দুটিতে ১৯১ জনের নাম উল্লেখ এবং ১৪ শতজনকে অজ্ঞাত আসামি করা হয়।

গতকাল (২৮ জানিয়ারি) রাতে আতিকুল ইসলাম ও আমান উল্যাহ বাদি হয়ে মামলা দুটি (নম্বর-৩৩ ও ৩৪) দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রোববার বিকেলে উপজেলার বাটাজোড় এলাকায় স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ মোর্শেদ আলম তার হরিণ প্রতীকের কর্মী-সমর্থকদের নিয়ে নির্বাচনি গণসংযোগ শুরু করলে বিএনপি মনোনিত প্রার্থী ফখর উদ্দিন বাচ্চুর হুকুমে তার কর্মী-সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে নির্বাচনি প্রচারে বাধা প্রদান করে এবং স্বতন্ত্র প্রার্থীকে লাঞ্চিত করে ৬-৭ জন কর্মীকে মারধর করে আহত করে এবং তিনটি মোটরসাইকেল ভাংচুর করে।

এরপর সন্ধ্যার দিকে ধানের শীষের কর্মীরা সিডস্টোর বাজার যুবদল নেতা শামীম আহমেদের কার্যালয়ে হামলা ও ভাংচুর করে তিনজন কর্মীকে আহত করে এবং ৭-৮টি মোটরসাইলে অগ্নিসংযোগ করে। এসব ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে।

ভালুকা মডেল থানা অফিসর ইনচার্জ জাহিদুল ইসলাম জানান, নির্বাচনি সহিংসতার ঘটনায় দুইপক্ষের পাল্টাপাল্টি ৪টি মামলা রুজু করা হয়েছে। বিএনপির দলীয় প্রার্থীর পক্ষের দায়েরকৃত মামলার একজন আসামিকে ধানের শীষের কর্মীরা আটক করে থানায় সোপার্দ করে। ওই আসামি গুরতর অসুস্থ্য থাকায় পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছে।

গফরগাঁওয়ে ক্ষতিগ্রস্ত কৃষক-কৃষাণীর হাতে খাদ্য সহায়তা তুলে দিলেন এমপি বাচ্চু

বকশীগঞ্জে নিখোঁজের একদিন পর যুবকের লাশ উদ্ধার

ভালুকায় পিকআপসহ তিন গরু ছিনতাই

মেলান্দহে ক্রেতাদের নজর কেড়েছে ‘জমিদার’

উঠানের গর্তে পড়ে দেড় বছরের শিশুর মৃত্যু

বকশীগঞ্জে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু!

মেলান্দহের ‘জমিদার’ নজর কাড়ছে সবার

মদনের পুত্রবধূ লন্ডনে কাউন্সিলর নির্বাচিত

প্রেমের টানে হাওরে ছুটে এলেন চীনা যুবক

বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ