হোম > সারা দেশ > ময়মনসিংহ

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মাদারগঞ্জ (জামালপুর)

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হুমায়রা ওই এলাকার স্বপন শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে হুমায়রা ঘরে বসে মোবাইল ফোন দেখছিল। এ সময় তার বাবা-মা ও দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধানের কাজ করছিলেন। একপর্যায়ে খাট থেকে নামার সময় একটি বিষাক্ত সাপ তার পায়ে কামড় দেয়। পরে শিশুটি কান্নাকাটি শুরু করলে তার দাদা কামাল শেখ বাড়িতে এসে বিষয়টি জানতে পারেন। হুমায়রা তাকে জানায়, একটি বড় সাপ তার পায়ে কামড় দিয়েছে।

স্বজনরা প্রথমে শিশুটির পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, “হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মাহমুদ বলেন, “হুমায়রা আমার চাচাতো ভাইয়ের মেয়ে। মেয়েটি অত্যন্ত শান্ত-শিষ্ট ও মিশুক ছিল। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।”

টাকার লেনদেন নিয়ে সংঘর্ষে যুবক নিহত, মা-ছেলে আটক

জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মী নিহতের অভিযোগ

মেলান্দহে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত

টাকা আত্মসাত মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ডিবি পুলিশ থেকে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন ইউপি সদস্য

নেত্রকোণায় বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, আটক ১

চার মাস আগে কেনা মোটরসাইকেলেই প্রাণ গেল কলেজছাত্র মাহিরের

খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু