হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায়, সত্যতা পেলো তদন্ত কমিটি

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় অনলাইনে ফ্যামিলি কার্ডের আবেদনের নামে ১০০ টাকা করে আদায়ের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

শুক্রবার দুপুরে তদন্ত কমিটির প্রধান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন

জানা গেছে, উপজেলার আছিম পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফ্যামিলি কার্ডের আবেদনের নামে ১০০ টাকা করে নেন । বিষয়টি বিভিন্ন জাতীয় দৈনিক ওসামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়।

পরে সমালোচনার মুখে উপজেলা প্রশাসন গত ২৮ ফেব্রুয়ারি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটিতে উপজেলা প্রশাসন ফ্যমিলি কার্ড বাস্তবায়ন কমিটির সদস্য সচিব ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হককে প্রধান করে কমিটি করা হয়। ওই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, আমরা সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পেয়েছি। রোববার তদন্ত প্রতিবেদন জমা দেয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, ভাইরাল হওয়া ভিডিও দেখে প্রমাণিত হয় সে অনিয়ম করেছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু