হোম > সারা দেশ > ময়মনসিংহ

ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক নারী মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোনা)

নেত্রকোনার পূর্বধলায় ইয়াবা, দেশীয় ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও নগদ টাকাসহ মরিয়ম আক্তার (২৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথবাহিনী।

শুক্রবার (২৯ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বিশকাকুনী ইউনিয়নের বাদেপুটিকা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক মরিয়ম আক্তার ওই গ্রামের রানা খানের স্ত্রী।

পূর্বধলা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন জোহায়ের আনজুম আহমেদ জানান, শুক্রবার রাতে সেনাবাহিনী ও পূর্বধলা থানা পুলিশ যৌথভাবে ওই এলাকায় টহলে ছিল। এ সময় স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন বাদেপুটিকা গ্রামের রানা-মরিয়ম দম্পত্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

পরবর্তীতে রাত ১২টার দিকে মরিয়ম আক্তারের বাড়িতে অভিযান চালানো হলে তার বসতঘর থেকে ১৪৭ ইয়াবা, ছয়টি মোবাইল ফোন, একটি বড় চাকু এবং নগদ ৫৭ হাজার ৫০ টাকা জব্দ করা হয়। তবে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে মরিয়মের স্বামী রানা খান পালিয়ে যায়।

ক্যাপ্টেন জোহায়ের আনজুম আহমেদ আরও জানান, আটক মরিয়ম ও তার স্বামী দু‘জনে প্রতি দিন দেড় থেকে তিন লক্ষ টাকার ইয়াবা বিক্রি করেন।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম বলেন, আটক নারীসহ জব্দ করা ইয়াবা, ধারালো অস্ত্র, মোবাইল ফোন ও টাকা থানায় আনা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

শেরপুরে সড়ক ও সেতু না থাকায় জনদুর্ভোগ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি