হোম > সারা দেশ > ময়মনসিংহ

দেওয়ানগঞ্জে ৫ মেট্রিকটন অবৈধ সার জব্দ

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১০০ বস্তা (৫ মেট্রিক টন) টিএসপি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় সার বহনকারী একটি ট্রলিও জব্দ করা হয়।

সোমবার রাতে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়কের পোল্লাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায় একটি চক্র অবৈধভাবে টিএসপি সার মজুত করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে তা অন্যত্র নিয়ে যাচ্ছিল। পরে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে পোল্লাকান্দি এলাকা থেকে ১০০ বস্তা টিএসপি সারসহ একটি ট্রলি জব্দ করে।

অভিযান পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, ‘সম্ভবত কৃত্রিম সংকট তৈরি ও মজুত করে অতিরিক্ত দামে বিক্রির উদ্দেশ্যে নেওয়ার পথে সারগুলো জব্দ করা হয়।’

উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন বলেন, ‘জব্দ করা সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মধ্যে বিক্রি করা হবে। সার বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।

কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে বিক্রির চেষ্টা ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এমএইচ

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই