হোম > সারা দেশ > ময়মনসিংহ

জামালপুরে ব্রিজ ভেঙে নদীতে, ৪ শিশুর লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতু ভেঙে দুই সহোদারসহ ৪ শিশু মারা গেছে। নিখোঁজ আছে আরো অন্তত ৭ জন। ঈদের দিন বিকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ঈদ উদযাপনে ব্রহ্মপুত্র পাড়ে বেড়াতে আসা থানার সামনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ওপর ভাসমান ড্রাম সেতুর ওপর ধারণ ক্ষমতার বেশি মানুষ উঠে। ভাসমান সেতুর মাঝে ভেঙে নদে ডুবে বেশ কয়েকজন শিশু। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ পর্যন্ত ৪ শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতরা হচ্ছে- দেওয়ানগঞ্জের ডাকাতিয়া পাড়ার জয়নাল আবেদীনের কন্যা মায়া মনি, ঝালুর চরের শের আলীর কন্যা খাদিজা আক্তার, মোতালেব হোসেন ও আবিদ নামে ১৪ বছরের এক শিশু।

উদ্ধার অভিযান এখনো চলছে...

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই