হোম > সারা দেশ > ময়মনসিংহ

আন্তঃনগর ট্রেনের টিকিটসহ কালোবাজারি আটক

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

কালোবাজারি

ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির সময় একজনকে হাওর এক্সপ্রেসের টিকিটসহ আটক করেছে জিআরপি পুলিশ।

বুধবার (২জুলাই) দুপুরে রেলস্টেশন থেকে তাকে আটক করা হয়।

আটক কালোবাজারির নাম হৃদয় মিয়া (২৫)। তিনি গফরগাঁও পৌর এলাকার ষোলহাসিয়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

জিআরপি ফাঁড়ি ও স্টেশন সূত্রে জানা যায়, বুবধার বেলা সাড়ে ১১টা নাগাদ হাওর এক্সপ্রেস আসার আগে কালোবাজারি হৃদয় কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির চেষ্টা চালান।

পরে জিআরপি ফাঁড়ি পুলিশ ও রেলওয়ের নিজস্ব নিরাপত্তা রক্ষী হৃদয়কে আটক করে তার দেহ তল্লাশি চালিয়ে আটটি আসনযুক্ত টিকিট উদ্ধার করে।

গফরগাঁওয়ে রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল্লাহ আল হারুন বলেন, টিকিট কাউন্টারের সামনে প্রকাশ্যে টিকিট বিক্রির দায়ে তাকে আটক করে পুলিশ।

গফরগাঁও জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, আটক কালোবাজির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

সরিষাবাড়ীতে শিশুর টিপসই নিয়ে ভিজিএফের চাল বিতরণ

প্রার্থী হতে খুলনা ও ময়মনসিংহের বিএনপি নেত্রীদের দৌড়ঝাঁপ

প্রতিটি খাল পুনঃখনন ও নতুন খাল খনন করা হবে: রশিদুজ্জামান মিল্লাত

কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধিতে খাল খননের বিকল্প নাই : প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

৩৯ দেশে তেলের দাম বাড়লেও বাংলাদেশে বাড়েনি, এটাই বিএনপি

বিএনপি প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে: তথ্য প্রতিমন্ত্রী

শেরপুরে বাস-সিএনজি সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৪

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রশাসকের দায়িত্ব নিলেন রোকনুজ্জামান

জামালপুরে কাবিখা-কাবিটার বরাদ্দের সিংহভাগ ভাগবাঁটোয়ারার অভিযোগ

শিশুর টিপসই নিয়ে ভিজিএফ চাল বিতরণ