হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফেসবুকে পোস্ট দেখে পাম্পে দীর্ঘ লাইন, তেল না পেয়ে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি, জামালপুর

ফেসবুক পোস্টে তেল দেওয়ার খবরে পাম্পে জড়ো হয়ে তেল না পেয়ে বিক্ষুব্ধ মোটরসাইকেলচালকেরা গাছের গুঁড়ি ফেলে জামালপুরের ইসলামপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করেছেন। সোমবার (৬ এপ্রিল) সকালে উপজেলার মোশারফগঞ্জ এলাকায় মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

সড়কের দুপাশে ট্রাক, বাসসহ নানা পরিবহন আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পড়ে এই পথে চলাচলরত যাত্রীরা। পরে পুলিশ ঘটনস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর যান চলাচল স্বাভাবিক হয়।

মোটরসাইকেলচালকেরা বলেন, ‘ফেসবুকে পোস্ট পেয়ে মধ্যরাত থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছি, সকালে পাম্পের লোকজন বলে তেল নেই। ফেসবুক পোস্ট ভুয়া, আমরা বুঝতে পারি নাই।’

নাম প্রকাশে অনিচ্ছুক ঝর্ণা পাম্পের এক কর্মচারী বলেন, ‘আমাদের পাম্পে তেল নেই। আমরা কাউকে বলিওনি যে আজ সকালে তেল দেব। এরা কোথা থেকে খবর পেল তা এরাই ভালো জানে। তবে হ্যাঁ, তেল আসার কথা ছিল, গাড়ি এখনো আসেনি। এ বিষয় নিয়ে তারা পাম্পের সামনে হট্টগোল করছে। এটা অন্যায় আর জুলুম ছাড়া অন্য কিছু না।’

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, ফেসবুকে পোস্ট দেখে ঝর্ণা পাম্পের সামনে মোটরসাইকেলচালকরা রাস্তা অবরোধ করেছিলেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এখন যানবহন চলাচল স্বাভাবিক রয়েছে।

জামালপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বিএনপি পদধারীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগ

মাদারগঞ্জে ৬ বছরের ছেলের সামনে নদীতে ডুবে প্রাণ গেল বাবার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর