হোম > সারা দেশ > ময়মনসিংহ

শেরপুরে ট্রাক-বাস সংঘর্ষে আহত ১৫, মহাসড়কে যানজট

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

বগুড়ার শেরপুরে তিন ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। শনিবার রাত ৮টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের কবরস্থান সংলগ্ন ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বগুড়া মহাসড়কে একটি খালি ট্রাক (বগুড়া ট-১১-০৭০০) হেলপার গাড়িটি ঘোরানোর চেষ্টা করে। এ সময় সবুরা পরিবহন’ নামের একটি আলু বোঝাই ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ওই মুহূর্তেই পেছন থেকে আসা ঢাকাগামী ‘এসআই পরিবহন’ যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দিলে ১৫ যাত্রী আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত ১৫ জনকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের মধ্যে দুইজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এঘটনায় ঢাকা-বগুড়া মহাসড়কের এক পাশে ৩ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন শত শত গাড়ির যাত্রীরা।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ রইচ উদ্দিন জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো সরিয়ে নিতে কাজ চলছে। বর্তমানে সার্ভিস লেন দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচলের ব্যবস্থা করা হয়েছে ।

ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

বিতর্কের মুখে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিলেন বিএনপি নেতারা

১৯ বছরের জলাবদ্ধতা, প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

কবি কায়কোবাদের স্মৃতিবিজড়িত পুরোনো মসজিদ এখন শুধুই স্মৃতি

কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে কৃষক গ্রেপ্তার

কিশোরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু, স্ত্রীসহ আহত ২

উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতেই অরাজকতা সৃষ্টি করা হচ্ছে

মাদারগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে অন্ধকারে ৬০ গ্রামের মানুষ

প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে শ্রীপুরে নেতাকর্মীদের অবস্থান