হোম > সারা দেশ > ময়মনসিংহ

ঝিনাইগাতীতে নিখোঁজের ২ দিন পর শিশুর লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, ঝিনাইগাতী (শেরপুর)

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় নিখোঁজের ২ দিন পর ইলিয়াস (১০) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার গান্ধিগাঁও কালীস্থান সংলগ্ন কালঘোষা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নাজমুল নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

নিহত ইলিয়াস স্থানীয় ব্র্যাক স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার বাবা ঝিনাইগাতী উপজেলার গান্ধিগাঁও গ্রামের কালু গাজী।

নিহতের পরিবার জানায়, বুধবার ভোরে ইলিয়াস নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে শুক্রবার গভীর রাতে বাড়ির পাশের নদীতে তার লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ জানায়, ইলিয়াসের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আটককৃত নাজমুলের মুরগির খামারে বিদ্যুতের তারে জড়িয়ে শিশুটির মৃত্যু হয়। পরে লাশ গুম করার উদ্দেশ্যে নদীতে ফেলে দেয়া হতে পারে।

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল আমিন বলেন, “শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সন্দেহভাজন নাজমুল নামে ১ জনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে তিনি জানান।”

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ময়মনসিংহে শিক্ষার্থী ইকবাল হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

জামালপুরে পাঠক মেলার অভিষেক

নালিতাবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশির লাশ হস্তান্তর করেছে বিএসএফ

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মানসুরা আক্তার

ময়মনসিংহে হামে আক্রান্ত আরো এক শিশুর মৃত্যু

আগের দামে কেনা জ্বালানি তেল বাড়তি দরে বিক্রির অভিযোগ

গফরগাঁওয়ে ৬৩ হাজার শিশু পাবে হাম-রুবেলার টিকা

ময়মনসিংহ মেডিকেল কলেজে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের দুই নেতাকে অব্যাহতি

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঝুঁকিপূর্ণ ব্রিজে চলছে ভারী যানবাহন