হোম > সারা দেশ > ময়মনসিংহ

একই গ্রামের ৪ কৃষকের গোয়াল ঘর থেকে ৮ গরু চুরি

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় একই গ্রামের চার কৃষকের গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার বাংলা নববর্ষের প্রথম প্রহরের শেষ রাতে উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পুম্বাই গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দুর্বৃত্তরা একযোগে চার কৃষকের গোয়াল ঘরের দরজা ভেঙে গরুগুলো নিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—মো. কামাল হোসেন, মো. মোস্তফা, মো. ওমর ফারুক, মো. আব্দুল আজিজ ও মো. মোজাম্মেল হক। এর মধ্যে কামাল হোসেনের দুটি গাভী, মোস্তফার একটি ষাঁড়, ওমর ফারুকের একটি ষাঁড় ও একটি গাভী, আব্দুল আজিজের একটি গাভী এবং মোজাম্মেল হকের একটি গাভী চুরি হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী মো. কামাল হোসেন জানান, ভোর আনুমানিক ৪টার দিকে ঘুম থেকে উঠে তিনি দেখেন তার গোয়াল ঘরের দরজা খোলা। পরে ভেতরে গিয়ে দুটি গাভী গরু খুঁজে পাননি।

তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে একে একে অন্য কৃষকদের গোয়াল ঘরেও গরু চুরির ঘটনা ধরা পড়ে। স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও গরু কিংবা চোরের কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় পুম্বাই গ্রামের মো. কামাল হোসেন অজ্ঞাতনামা চোরের বিরুদ্ধে গৌরীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, বিষয়টি তিনি প্রথমে ফোনে জানতে পারেন। পরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এএসআই ছালে আহমেদ নয়ন জানান, ঘটনাস্থল পরিদর্শনে প্রাথমিকভাবে জানা গেছে, ওই রাতে এলাকায় বৃষ্টিপাত ছিল। স্থানীয় নৈশপ্রহরীর তথ্য অনুযায়ী, শেষ রাতে একটি বড় কাভার্ডভ্যান দ্রুতগতিতে এলাকা ছেড়ে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের দিকে চলে যেতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, ওই যানবাহন ব্যবহার করেই গরুগুলো নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং চোরচক্র শনাক্তে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে।

গান বাজাতে নিষেধ করায় শিক্ষকের চোখ তুলে ফেলার চেষ্টা

আধুনিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইকবাল

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া

অভিমান করে আদায় করা সেই বাইকেই প্রাণ গেল কলেজছাত্রের

মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি দবিরুলের দাফন সম্পন্ন

ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু

কলমাকান্দায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবকের মৃত্যু

ময়মনসিংহে পিকআপ-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলে নিহত

জামালপুরে বিনোদন কেন্দ্রগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়