হোম > সারা দেশ > ময়মনসিংহ

কেন্দুয়ার ছিলিমপুরে ময়লা ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩

উপজেলা প্রতিনিধি, কেন্দুয়া (নেত্রকোনা)

ছবি: আমার দেশ

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার চিরাং ইউনিয়নের ছিলিমপুর গ্রামের পেছনের উত্তরপাড়ায় ময়লা-আবর্জনা ফেলা নিয়ে তর্কের জেরে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ হয়েছে । বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে এক নারীসহ অন্তত তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন ইঞ্জিল মিয়া, তার স্ত্রী হাসিন আক্তার এবং ছোট ভাই রেনু মিয়া। গুরুতর আহত ইঞ্জিল মিয়া ও রেনু মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ইঞ্জিল মিয়ার পরিবারের সঙ্গে একই এলাকার আরাধন গংয়ের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সকালে ইঞ্জিল মিয়ার ছোট ভাই রেনু মিয়ার দোকানের পাশে ময়লা-আবর্জনা ফেলাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে আরাধন, হাবি, জিয়া ও বিভাসী ধারালো অস্ত্র নিয়ে ইঞ্জিল মিয়াদের ওপর হামলা চালায়।

এতে ইঞ্জিল মিয়া, তার স্ত্রী হাসিনা বেগম ও রেনু মিয়া গুরুতর আহত হন।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুজনকে ময়মনসিংহে রেফার করা হয়।

এ বিষয়ে কেন্দুয়া থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ভারতীয় পাহাড়ি ঢলে হালুয়াঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

ময়মনসিংহে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

যুবদল নেতার বিরুদ্ধে খামার দখল করে মাছ লুটের অভিযোগ

ময়মনসিংহে চুরির ২১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

রেল স্টেশন পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত আ. রহিমের পরিবারকে এমপির সমবেদনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফুলবাড়িয়ার যুবকের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

মাদকবিরোধী অভিযানে ধাওয়া খেয়ে ব্রহ্মপুত্রে ঝাঁপ, যুবকের লাশ উদ্ধার

জামালপুরে আওয়ামী লীগের ৪ নেতা কারাগারে