হোম > সারা দেশ > ময়মনসিংহ

কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ অফিস

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির কারণে ময়মনসিংহে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে অন্তত তিনটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে যাত্রীদের দুর্ভোগ বেড়েছে।

বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী আন্তনগর যমুনা এক্সপ্রেস বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে চালক রেললাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখে ট্রেন থামিয়ে দেন। এতে সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, ঝড়ে উপড়ে পড়া গাছটি এখনও রেললাইনের ওপর রয়েছে। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং তারা গাছ অপসারণের কাজ শুরু করলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে যমুনা এক্সপ্রেসের একটি বগির ওপর গাছ পড়ে যাওয়ার দাবি উঠেছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

গাছ পড়ে থাকার কারণে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকে আছে। অন্যদিকে দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস আউলিয়ানগর এলাকায় থেমে রয়েছে।

স্থানীয় সূত্র জানায়, কালবৈশাখী ঝড়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রেললাইন পরিষ্কার না হওয়া পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

জামায়াত নেতার ছেলের ছুরিকাঘাতে বিএনপির কর্মী নিহতের অভিযোগ

মেলান্দহে মানসিক প্রতিবন্ধী ব্যক্তির লাশের পরিচয় শনাক্ত

টাকা আত্মসাত মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বকশীগঞ্জে ধান কাটতে গিয়ে কৃষকের মৃত্যু

পূর্বধলায় মিথ্যা মামলার প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

ডিবি পুলিশ থেকে মাদক কারবারিকে ছিনিয়ে নিলেন ইউপি সদস্য

নেত্রকোণায় বাসায় ঢুকে গৃহবধূকে হত্যা, আটক ১

চার মাস আগে কেনা মোটরসাইকেলেই প্রাণ গেল কলেজছাত্র মাহিরের

খেলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নালিতাবাড়ীতে বিদ্যুস্পৃষ্টে এক নারীর মৃত্যু