হোম > সারা দেশ > ময়মনসিংহ

ফুলবাড়ীয়ায় ১২১ কেন্দ্রের মধ্যে ৫০টি ঝুঁকিপূর্ণ

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ)

ফাইল ছবি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়ায় ১২১ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। এই কেন্দ্রগুলোর মধ্যে স্থানীয় প্রশাসন ৫০টিকে ঝুঁকিপূর্ণ হিসাবে তালিকা করেছেন।

তারমধ্যে ৪১টি স্বাভাবিক ঝুঁকিপূর্ণ হিসেবে রয়েছে। খুবই ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা করা হয়েছে ৯টি কেন্দ্রকে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর নাম ১.ফুলবাড়িয়া সরকারি মহিলা বিদ্যালয়, ২.সন্তোষপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩. শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৪. আছিম বহুমুখী উচ্চ বিদ্যালয়, ৫. বাঁশদি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৬. জঙ্গলবাড়ি প্রাথমিক বিদ্যালয়, ৭. দাওশা পীরগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮. জোরবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৯.বড় জয়না উচ্চ বিদ্যালয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ৬ জন, ২ জন ক্যাপ্টেন, ১ জন মেজর দায়িত্ব পালন করবেন। প্রতি কেন্দ্রে ১ ৩জন করে আনসার ২ জন করে পুলিশ ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ১৩ জন করে আনসার ৩ জন করে পুলিশ দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী ১২০ জন, বিজিবি ৩০ জন, ব্যাটালিয়ান আনসার র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট নির্বাচন চলাকালীন সময়ে কাজ করবেন।

উপজেলায় মোট ভোটারের সংখ্যা ৪ লক্ষ ১৩ হাজার ৩শ ১৪ জন । পুরুষ ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৮ শ ৫৭ জন। মহিলা ভোটারের সংখ্যা ২ লক্ষ ৬ হাজার ৪শ ৫৫ জন হিজড়া ভোটারের সংখ্যা ২জন।

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই