হোম > সারা দেশ > ময়মনসিংহ

পূর্বধলায় পিকআপভর্তি ভারতীয় কম্বল জব্দ

উপজেলা প্রতিনিধি, পূর্বধলা (নেত্রকোণা)

নেত্রকোণার পূর্বধলা উপজেলায় ভারতীয় কম্বল জব্দ করেছে পুলিশ। এ সময় কম্বল বহনকারি একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ইছুলিয়া বাজারের পাশের সড়কে এ অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ১৬টি বস্তায় ১৬০টি ভারতীয় সিঙ্গেল কম্বল উদ্ধার করা হয়। জব্দ করা কম্বলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের চালক পালিয়ে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমই

আদর্শনগর উপজেলা ঘোষণায় পাগলায় আনন্দ মিছিল

পূর্বধলায় নদীতে নিখোঁজের ২০ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতির পদত্যাগ

ব্রহ্মপুত্রের ভাঙন রোধে মানববন্ধন, স্থায়ী সমাধানের দাবি

গৌরীপুরে ভোটার হতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক

পূর্বধলায় নদী থেকে নবজাতকের লাশ উদ্ধার

বিজিবির অভিযানে ১৭ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

কেন্দুয়ায় পল্লী বিদ্যুৎ অফিসে ভাঙচুর, ১৫০ জনের বিরুদ্ধে মামলা

ঝিনাইগাতী সীমান্তে পাইপগানসহ যুবক আটক

বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে মৃত্যু