হোম > সারা দেশ > ময়মনসিংহ

আ.লীগ নেতার পরিত্যক্ত গোডাউনে মিলল টিসিবির তেল

জেলা প্রতিনিধি, জামালপুর

আওয়ামী লীগ নেতার পরিত্যক্ত গোড়াউনের ইটের নিচ থেকে টিসিবির ১৪ শত ৪৪ লিটার ভোজ্য তেল উদ্ধার করা হয়েছে।

রোববার সন্ধ্যায় জামালপুর শহরের বাগেরহাটা বটতলা এলাকার একটি পরিত্যক্ত গোডাউনে ভোক্তা সংরক্ষণে অধিদপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে ইটের স্তূপের নিচ থেকে টিসিবি’র ১৪৪৪ লিটার ভোজ্য তেল উদ্ধার করে জব্দ করেছে।

ভোক্তা অধিকার অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বাগের হাঁটা এলাকায় আওয়ামী নেতা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মরহুম জহুরুল ইসলাম মুনসুরের নূর রাইস মিলের একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালানো হয়। এ সময় গোডাউনের ভেতরে ইট দিয়ে পুঁতে রাখা অবস্থায় টিসিবির ৭২২ বোতল ভোজ্য তেল উদ্ধার করা হয়। প্রতিটি বোতল ২ লিটার হিসেবে মোট ১৪'শ ৪৪ লিটার তেল জব্দ করা হয়েছে।

রোববার রাত ৮টায় জামালপুর র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর লাবীদ জানান, জব্দকৃত এসব তেল অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাহীন ও স্বাধীন বাবু নামে আটক করা হয়েছে।

পুরো ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু