হোম > সারা দেশ > ময়মনসিংহ

মেলান্দহে সড়ক দুর্ঘটনায় একজন নিহত, আহত ২

উপজেলা প্রতিনিধি, মেলান্দহ (জামালপুর)

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রাইভেটকার : আমার দেশ

জামালপুরের মেলান্দহে একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে শামছুদ্দিন আহমেদ রুবেল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আহত হয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কে মেলান্দহের সাহাজাতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামছুদ্দিন আহমেদ দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের পূর্ব কামারের চর এলাকার আব্দুল কদ্দুছের ছেলে। তিনি দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী বাজারে ইসলামী ব্যাংকের একটি এজেন্ট শাখা পরিচালনা করতেন।

আহতরা হলেন, দেওয়ানগঞ্জের হারুয়াবাড়ি এলাকার জয়নাল আবেদিনের ছেলে নাজমুল হোসাইন (৪৫) ও ইসলামপুর উপজেলার মোশারফগঞ্জ এলাকার রফিকুল ইসলামের ছেলে প্রাইভেট চালক মেহেদী হাসান (২৮)।

পুলিশ ও স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জ থেকে জামালপুরগামী একটি প্রাইভেট কার মেলান্দহের শাহাজাতপুর এলাকার পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারে থাকা চালক মেহেদী হাসান, যাত্রী নাজমুল হোসাইন ও শামছুদ্দিন আহমেদ গুরুতর আহত হন৷ পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শামছুদ্দিন আহমেদকে মৃত ঘোষণা করেন। পরে আহত নাজমুল হোসাইন ও মেহেদী হাসানকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. মুন্তাসির ইয়ামান আবিদ জানান, গুরুতর আহত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে হাসপাতালে আনার আগেই শামছুদ্দিন আহমেদ মারা যান৷ অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মেলান্দহ থানার পুলিশ উপ-পরিদর্শক জ্যোতির্ময় সরকার বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার শিকার প্রাইভেট কারটি থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএইচ

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই