হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় কৃষি খামারে এক হাজার কলাগাছ কাটলো দুর্বৃত্তরা

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলার সাংবাদিক হারুন অর রশিদের কৃষি খামারের এক হাজার কলা গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে উপজেলার মল্লিকবাড়ি ইউনিয়নের দরগার চালা এলাকায় এ ঘটনা ঘটে।

খামার মালিক হারুন অর রশিদ জানান, ৩৩ বিঘা জমিতে কলা চাষ করেছেন তিনি। সোমবার দুপুরে ৪০ থেকে ৫০ জন সন্ত্রাসী কৃষি খামারে হামলা করে কলাসহ প্রায় এক হাজার কলা গাছ কেটে কলা লুট করে নিয়ে যায়। জমি নিয়ে কারো সাথে বিরোধ নেই।

খামারের কেয়ারটেকার শামছুদ্দিন ফকির জানান, ৪০থেকে ৫০ জন খামারে ঢুকে কলাগাছ কাটতে শুরু করে। আমি বাঁধা দিলে আমাকে ভয় দেখিয়ে খামার থেকে চলে যেতে বলে।

এমই

কৃষি জমির মাটি বিক্রি, একজনকে কারাদণ্ড

নেত্রকোনায় বজ্রপাতে দুই জনের মৃত্যু

ভালুকায় বজ্রপাতে কিশোর নিহত

স্থাপত্যশৈলীতে অনন্য ‘খানবাড়ী’ জামে মসজিদ

নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৬

বিয়ে করতে গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিলেন ছাত্রদল নেতা

জামালপুরে ৪২ কেজি গাঁজাসহ দুই নারী আটক

শেরপুরে পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল

পুশইন ঠেকাতে বিজিবির পাশাপাশি অতন্দ্র প্রহরীর ভূমিকায় গ্রামবাসী

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান মোতাহার হোসেন