হোম > সারা দেশ > ময়মনসিংহ

ধানুয়া কামালপুর স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ৭ দিন

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

জামালপুরের বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর ঈদুল আজহার ছুটিতে টানা সাতদিন বন্ধ থাকবে। সোমবার থেকে এই বন্দরে বন্ধ থাকবে সব ধরনের আমদানি-রপ্তানি।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে ৩৪টি পণ্য আমদানি হয়ে থাকে। পাশাপাশি বাংলাদেশ থেকে প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। বিশেষ করে ভারত থেকে পাথর আমদানি হয় এই বন্দরে। পাথর আমদানির ফলে জামালপুর উত্তরাঞ্চলে অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে বন্দরটি। বন্দর সচল থাকলে প্রতিদিন ৬ থেকে ৮ হাজার শ্রমিক কাজ করেন।

ধানুয়া কামালপুর স্থলবন্দরের ইনচার্জ পার্থ ঘোষ জানান, ঈদের ছুটির কারণে বকশীগঞ্জের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে সাত দিন সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে। তবে ১ জুন থেকে যথারীতি বন্দরের কার্যক্রম চালু হবে।

এমই

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, এমপির গাড়ি ভাঙচুর

পূর্বধলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান ৩ দালালকে জরিমানা

রেললাইনে জামাতে নামাজ আদায় করে জলাবদ্ধতা নিরসনের দাবি

নাশকতা মামলায় ইউপি চেয়ারম্যান ও আ.লীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

ওলামালীগ নেতার বিরুদ্ধে শিক্ষিকাকে শ্লীলতাহানির অভিযোগ

১৩ বছর পর বাবার পরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া শিশু, আসামির যাবজ্জীবন

দখল-দূষণে অস্তিত্বের সংকটে শেরপুরের সাহাতি নদী

নদী থেকে ইট বাঁধা নবজাতকের লাশ উদ্ধার, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বসতঘরে গাঁজার বস্তা, বারহাট্টায় ইউপি সদস্যসহ আটক ২