হোম > সারা দেশ > ময়মনসিংহ

ময়মনসিংহে চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে উদ্যোগ গ্রহণ

আইন-শৃঙ্খলা কমিটির সভা

ময়মনসিংহ অফিস

ময়মনসিংহ জেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, চাঁদাবাজি, সন্ত্রাস ও কিশোর গ্যাং দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হয়েছে ।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মো. সাইফুর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এবং ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল।

সভায় বিভিন্ন উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাগুলোতে মাদক পাচার ও বিস্তার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার, নিয়মিত অভিযান পরিচালনা এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া কিশোর অপরাধ ও বখাটেপনা প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম চালু, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে নজরদারি বৃদ্ধি ও চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানের বিষয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. আশরাফুল করিম, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাসহ কমিটির সদস্যরা।

এমই

অষ্টগ্রামে ধান কাটতে গিয়ে নৌকাডুবি, নিখোঁজ ১

নালিতাবাড়ীতে ভারী বর্ষণে পাহাড়ি ঢল, বাঁধ ভেঙে লোকালয়ে পানি

ভারতীয় পাহাড়ি ঢলে হালুয়াঘাটের নিম্নাঞ্চল প্লাবিত

কেন্দুয়ার ছিলিমপুরে ময়লা ফেলা নিয়ে সংঘর্ষ, আহত ৩

ময়মনসিংহে শাশুড়ি হত্যার দায়ে জামাতার মৃত্যুদণ্ড

যুবদল নেতার বিরুদ্ধে খামার দখল করে মাছ লুটের অভিযোগ

ময়মনসিংহে চুরির ২১ লাখ টাকা উদ্ধার, গ্রেপ্তার ২

রেল স্টেশন পরিদর্শন করলেন ডেপুটি স্পিকার কায়সার কামাল

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নিহত আ. রহিমের পরিবারকে এমপির সমবেদনা

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ফুলবাড়িয়ার যুবকের মৃত্যু