হোম > সারা দেশ > ময়মনসিংহ

নদীতে মাছ ধরার সময় দুর্বৃত্তদের হামলায় জেলে নিহত

উপজেলা প্রতিনিধি, ​অষ্টগ্রাম (কিশোরগঞ্জ)

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে মাছ ধরতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় সাইদুর রহমান (৩০) নামে এক জেলে নিহত হয়েছেন। এ সময় তাঁর অপর দুই ভাইকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

​বুধবার রাতে উপজেলার মুশুরিয়া এলাকায় এই নির্মম ঘটনা ঘটে।

​নিহত সাইদুর রহমান উপজেলার গোপদিঘী ইউনিয়নের ধলাই এলাকার ফুল মিয়ার ছেলে। আহত দুই ভাই হলেন—আনিছুর (২৭) ও আতাউর (২৫)।

​স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে তিন ভাই ঘোড়াউত্রা নদীতে রিংজাল (চায়না দুয়ারি) দিয়ে মাছ ধরছিলেন। এ সময় মুখোশধারী অজ্ঞাত চার দুর্বৃত্ত দেশি অস্ত্র বল্লম ও দাসহ তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা প্রথমে আনিছুর ও আতাউরকে মারধর করে হাত-পা বেঁধে ফেলে। পরে সাইদুর রহমানকে নদীর পানিতে ফেলে দিয়ে বল্লম দিয়ে উপর্যুপরি আঘাত করে।

​আক্রমণের একপর্যায়ে সাইদুর পানিতে ডুবে গেলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদুরকে মৃত ঘোষণা করেন।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ-আল-শাফী জানান, রাত সাড়ে চারটার দিকে সাইদুরকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানাকে অবহিত করা হয়।

​এ বিষয়ে মিঠামইন থানার ওসি লিয়াকত আলী বলেন, সাইদুরের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে।

এমএইচ

হামের প্রাদুর্ভাব ঠেকাতে সরকার নিরলসভাবে কাজ করছে: স্বাস্থ্যমন্ত্রী ‎‎

৩৬ ঘণ্টারও বেশি বিদ্যুৎ না থাকায় চরম ভোগান্তি

ইরাকে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

আ. লীগের পরিত্যক্ত অফিসে হেরোইনসহ তরুণী আটক

সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মাদরাসাছাত্রের মৃত্যু

জামালপুরে দুই গাড়ির সংঘর্ষে মানসিক ভারসাম্যহীন নারী নিহত

ময়মনসিংহে হামে আক্রান্ত হয়ে আরো দুই শিশুর মৃত্যু

কোরবানির হাটে মহিষের আক্রমণে দুজনের মৃত্যু

সীমান্ত এলাকায় কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার

চিকিৎসক সংকটে সেবাবঞ্চিত সাধারণ মানুষ