হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

ছবি: আমার দেশ

জামালপুরের বকশীগঞ্জ পৌরশহরের নামাপাড়া এলাকা থেকে আপন মিয়া (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে পৌর শহরের নামাপাড়া এলাকা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

আপন মিয়া নামা পাড়া টিএন্ডটি রোডের ফকির আলীর ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, আপন মিয়া রাত ১০টার দিকে তার চাচা ইসমাইল হোসেনের ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। সে ঘর থেকে বের না হলে বাড়ির লোকজনের সন্দেহ হয়। এরপর ঘরে প্রবেশ করে ফ্যানের সঙ্গে আপনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করেন। স্থানীয়দের ধারণা সে আত্মহত্যা করতে পারেন।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, লাশ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে ও আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

এমএইচ

বকশীগঞ্জে নিখোঁজ হওয়া দুই ছাত্রী ঢাকা থেকে উদ্ধার

তিন কোচ রেখেই দুর্ঘটনাস্থল ছেড়ে গেছে আন্তঃনগর বিজয়

ফুলবাড়ীয়ায় বজ্রপাতে কলেজছাত্রী ও কৃষক নিহত

দেশের প্রখ্যাত আলেমকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে গ্রেপ্তার ১

মাদারগঞ্জে বিএনপির মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

সাংবাদিকদের তথ্য দিতে ঠিকাদারের কাছে অনুমতি নিলেন প্রকৌশলী

বন্য হাতির তাণ্ডব ঠেকাতে সোলার লাইট স্থাপন

মোটরসাইকেলের ইঞ্জিনে লুকানো ৭ হাজার পিস ইয়াবাসহ আটক ২

আ. লীগের নাশকতা চেষ্টার প্রতিবাদে পূর্বধলায় বিএনপির বিক্ষোভ

উন্নয়নের স্বার্থে সবাইকে এক থাকতে হবে: ডেপুটি স্পিকার