হোম > সারা দেশ > ময়মনসিংহ

গফরগাঁওয়ে ১৫ ল্যাপটসহ ৫ চোর আটক

উপজেলা প্রতিনিধি, গফরগাঁও (ময়মনসিংহ)

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরআলগী ইউনিয়নের চরমছলন্দ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চুরি যাওয়া ১৩টি ল্যাপটপসহ আন্তঃজেলা চোরচক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে গফরগাঁও থানায় সাংবাদিকদের ব্রিফ করে পুলিশ।

পুলিশ জানায়, গত ২০ জুলাই দিবাগত রাতে বিদ্যালয়ের তালা ভেঙে ল্যাপটপগুলো চুরি হয়। পরদিন গফরগাঁও থানায় মামলা (নং ১০/০৭/২৫) হওয়ার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রথমে চর মছলন্দ এলাকার আবুল কাইয়ুমকে গ্রেপ্তার করা হয়।

তার স্বীকারোক্তির ভিত্তিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার নয়নপুর এলাকা থেকে লাল চাঁন মিয়া ওরফে লাল বাবু এবং জাকারিয়া আলমকে আটক করে পুলিশ।

পরে শ্রীপুরের নয়নপুর ও মাওনা এলাকায় অভিযান চালিয়ে নালিতাবাড়ীর মাহফুজুর রহমান নয়ন এবং বগুড়ার রাশেদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানে চুরি হওয়া ১৩টি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

গফরগাঁও থানার ওসি মো. বাচ্চু মিয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলায় ঘুরে শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি দপ্তরে চুরি করছিল। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: দ্বিতীয় দিনেও বহাল ১৪৪ ধারা

মদনে পুলিশের ওপর হামলা, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

ছাত্রদল নেতার হামলায় দুই পুলিশ সদস্য আহত, আটক ১

গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সেনা সদস্যের লাশ উদ্ধার

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নান্দাইলে ১৪৪ ধারা

উদ্বোধনের আগেই ভালুকা মডেল মসজিদের বিভিন্ন স্থানে ফাটল

মাদারগঞ্জে জ্যৈষ্ঠের দাবদাহে বেড়েছে তালশাঁসের কদর

ভুল নম্বরে পাঠানো টাকা ফেরত আনতে গিয়ে সড়কে প্রাণ গেল যুবকের

জামালপুরে তীব্র তাপদাহ, হিটস্ট্রোকে ৩ কৃষক-শ্রমজীবীর মৃত্যু

বিষাক্ত সাপের কামড়ে চার বছরের শিশুর মৃত্যু