জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ঝাওডাংগা সীমান্তে আরো এক যুবককে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। সোমবার দিবাগত রাতে দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা ১০৭৮ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে মধ্যেরচর এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১০ টার দিকে মধ্যেরচর সীমান্ত দিয়ে এক যুবককে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি জানাজানি হলে বাংলাদেশ সীমান্তে অবস্থান নেন বিজিবি সদস্য ও এলাকাবাসী।
বিজিবি ও স্থানীয়দের কড়া পাহাড়ায় অবশেষে পুশইনের চেষ্টা ব্যর্থ হয় বিএসএফের। পুশইনের চেষ্টা ব্যর্থ হওয়ার পর ওই যুবক বর্তমানে শূন্যরেখায় অবস্থান করছে। দুপাশে বিজিবি ও বিএসএফ সতর্কাবস্থায় রয়েছে।
এর আগেও জামালপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশইনের চেষ্টা করেছে বিএসএফ।
জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান জানান, আমাদের দেওয়ানগঞ্জের ঝাওডাঙ্গা সীমান্তে গত রাতে অবৈধভাবে এক ব্যক্তিকে পুশইনের চেষ্টা করা হয়েছে। বর্তমানে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।
জেডএম