হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় মাদক মামলার আসামির হামলায় ৩ পুলিশ সদস্য আহত

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা থেকে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

এলাকাবাসী জানান, বুধবার রাতে উপজেলার সজনগাঁও গ্রামে কুদ্দুস নামের এক মাদক মামলার আসামিকে গ্রেপ্তার করতে গেলে এ হামলার ঘটনা ঘটে। পরে ভালুকা মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে নিয়ে আসে।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মহিদুল ইসলাম জানান, রাতে এএসআই রাহিদুল ইসলামের নেতৃত্বে উপজেলার সজনগাঁও গ্রামে মাদক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে যায় পুলিশ। আসামি কুদ্দুসকে আটক করার পর তার লোকজন পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। হামলায় এএসআই রাহিদুল ইসলাম ও বাকিরুলসহ পুলিশের তিন সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছে। আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এমই

৩৬ দিনের আন্দোলনে স্বৈরাচারকে বিদায় করেছি: শিবির সেক্রেটারি

এক কিশোরের ছুরিকাঘাতে আরেক কিশোর নিহত

দেওয়ানগঞ্জ সীমান্তে তিন দিন ধরে শূন্যরেখায় সেই নারী

অব্যবস্থাপনায় মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকেরা

মালয়েশিয়ায় বাবরের অস্ত্রোপচার সম্পন্ন, দেশবাসীর কাছে দোয়া কামনা

নেত্রকোণায় ধর্ষণ মামলার রায়ে একজনের মৃত্যুদণ্ড

দেওয়ানগঞ্জ সীমান্তে এক নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত বিজিবির

বিটিভির জাতীয় বিতর্কে চ্যাম্পিয়ন পূর্বধলা জগৎমণি উচ্চ বিদ্যালয়

মোহনগঞ্জে ফাঁকা ট্রেনে আগুন, হাওর এক্সপ্রেসের ৪ আসন পুড়ে ছাই

হাসিনাকে দেশে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চাই