হোম > সারা দেশ > ময়মনসিংহ

ভালুকায় গৃহবধূকে জবাই করে হত্যা

উপজেলা প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ)

ভালুকায় গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। ৭ ফেব্রুয়ারি শনিবার রাত ১১টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের গাংগাটিয়া মধ্যপাড়া এলাকায় নিজ বসতঘরে রাহিমা আক্তার নামের এক গৃহবধূকে জবাই করে হত্যা করা হয় ।

পুলিশ লাশ উদ্ধার করেছে। জিঞ্জাসাবাদের জন্য নিহত রহিমার মেয়ে সুমাইয়া আক্তার (১৭)কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। নিহত রাহিমা ওই এলাকার ব্যবসায়ী বিল্লাল হোসেন স্ত্রী।

এলাকাবাসী জানায়, রহিমা আক্তারের ব্যবসায়ী স্বামী বিল্লাল হোসেন দেরি করে বাসায় ফিরে। তাই ঘরের দরজা খোলা রেখে পাশের রুমে মেয়ে সুমাইয়া ও ছেলে রাহাত এবং সে তার নিজের রুমে ঘুমাতে যায়। রাত ১১টার দিকে বাসায় চিৎকার ও কান্নাকাটির শুনে এলাকাবাসী এগিয়ে আসে। এসে দেখে ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় গৃহবধূর গলাকাটা লাশ পড়ে রয়েছে। পরে পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে রহিমাকে হত্যা করে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য সুমাইয়া আক্তার (১৭)কে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে হত্যাকাণ্ডের ঘটনায় তদন্ত চলছে।

‘পুলিশের চাকরি ওয়ান কাইন্ড অব বিজনেস’ অডিও ভাইরাল সেই ওসি প্রত্যাহার

নেত্রকোণায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

গফরগাঁওয়ে ইমামের ওপর নৃশংস হামলা, অভিযুক্ত আটক

অবসরপ্রাপ্ত সেনাসদস্যকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গান বাজাতে নিষেধ করায় শিক্ষকের চোখ তুলে ফেলার চেষ্টা

আধুনিক দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ইকবাল

পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ঈদের আনন্দে শোকের ছায়া

অভিমান করে আদায় করা সেই বাইকেই প্রাণ গেল কলেজছাত্রের

মৃত্যুর পরে আল্লাহর কাছে জবাবদিহি সহজ হোক: ডেপুটি স্পিকার

ঠাকুরগাঁওয়ে সাবেক এমপি দবিরুলের দাফন সম্পন্ন