হোম > সারা দেশ > ময়মনসিংহ

একাত্তরের সাথে চব্বিশের তুলনা করা যাবে না: বাবর

উপজেলা প্রতিনিধি, মদন (নেত্রকোনা)

মদন পৌর শহরের তহুরা আমিন পাইলট সরকারি বিদ্যালয় মাঠে জনসভায় বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। ছবি: আমার দেশ

একাত্তরের সঙ্গে চব্বিশের তুলনা করা যাবে না বলে মন্তব্য করেছেন নেত্রকোনা-৪ আসনের বিএনপি প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

শনিবার বিকেলে নেত্রকোনার মদন পৌর শহরের তহুরা আমিন পাইলট সরকারি বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এ কথা বলেন।

বাবর বলেন, আমি কখনো ভাবিনি নির্বাচনি প্রচারণায় অংশগ্রহণ করতে পারব। আমরা স্বাধীন দেশে বাস করছি। একাত্তরের স্বাধীনতাকে যেমন ভুলতে পারব না, তেমনি চব্বিশের জুলাইকেও ভুলতে পারব না। একাত্তর একাত্তরই, আর চব্বিশ চব্বিশই। একাত্তরের সাথে চব্বিশের কোনো তুলনা করা যাবে না।

তিনি আরো বলেন, আমরা গর্ব করে বলতে পারি, আমাদের একটি লাল-সবুজের পতাকা আছে। দয়া করে চব্বিশ আর একাত্তর নিয়ে রাজনীতি করবেন না। ভাই-বোনেরা, আমার নেতা ১৭ বছর নির্বাসনে ছিলেন। সেখানে তিনি এমনি এমনি বসে থাকেননি। উনার একটা প্ল্যান আছে। তিনি সেই প্ল্যান বাস্তবায়ন করবেন, যদি আমরা সবগুলো আসন তাকে উপহার দিয়ে ক্ষমতায় আনতে পারি। তিনি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের ব্যবস্থা করবেন। আর এসব শুনে একটি দলের নতুন নাটক শুরু হয়েছে। শুয়ে পড়ছেন, যা ইচ্ছা তাই করছেন। প্রায় সময় আবোল-তাবোল কথা বলছেন। এসব বলে কাজ হবে না।

তিনি বলেন, এই দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা জরুরি। আমরা দক্ষ নাগরিক গড়ে তুলব। দেশের অর্থনীতিকে চাঙ্গা করে অর্থনৈতিক সক্ষমতা ফিরিয়ে আনব। যুবকদের বিদেশে পাঠানোর মাধ্যমে সকলকে স্বয়ংসম্পূর্ণ করা হবে।

নেত্রকোনায় প্রাইভেটকারসহ ১ হাজার ১৯০ পিস ইয়াবা জব্দ, আটক ৪

মোহনগঞ্জে পরপর দুই শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

তারাকান্দায় স্কুলছাত্র নিখোঁজ, সন্ধান চায় পরিবার

ময়মনসিংহ নেত্রকোনা শেরপুরে আকস্মিক বন্যার শঙ্কা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ময়মনসিংহে মহাসড়ক অবরোধ

সুলতানের এক কাপ চায়ে ৩০ বছরের জীবনের গল্প

জামালপুর শহরে খাল দখল, মাশুল দিচ্ছেন লাখো মানুষ

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টায় আটক রোহিঙ্গা নারী ও শিশু

চিকিৎসা অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

অতিবৃষ্টিতে ধসে গেল গ্রামীণ পাকা সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ