হোম > সারা দেশ > ময়মনসিংহ

নারীকে স্বাবলম্বী হতে হলে পড়াশোনার বিকল্প নেই: ত্রাণ প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, গৌরীপুর (ময়মনসিংহ)

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেছেন, এই নারী দিবসের সম্মানে তোমরা আজকে একটা প্রতিজ্ঞা করবা যে, আমরা মাঝ পথে পড়াশোনা ছেড়ে দেবো না, নারীকে স্বাবলম্বী হতে হবে, আর স্বাবলম্বী হতে হলে পড়াশোনার বিকল্প নেই।দেশের জনগোষ্টীর অর্ধেক হলো নারী আর এ অর্ধেক নারীর যদি উন্নতি না হয় তাহলে বাকি অর্ধেক পুরুষের উন্নতি করে কোনো লাভ নেই। দেশটাকে সুন্দর ভাবে গড়ে তোলতে হলে নারী-পুরুষ সমান তালে চলতে হবে। আমি নারীদের আহবান করি, তারা যেন পুরুষদের সাথে কম্পিটিশন করে উপরে উঠে যায়।

রোববার সকাল ১১টায় ময়মনসিংহের গৌরীপুর উপজেলা চত্বরে র‌্যালি শেষে স্থানীয় অফিসার্স ক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা।

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ ( মার্চ) রোববার ময়মনসিংহের গৌরীপুরে আর্ন্তজাতিক নারী দিবস পালন করেছে গৌরীপুরবাসী। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেহানা আক্তার খাতুন, উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ মো. আজিজুল হক প্রমুখ।

দেশে ফিরল ইরাকে নিহত দুই প্রবাসীর লাশ

আর্জেন্টিনা সমর্থকের মাথা ন্যাড়া করলেন ব্রাজিল সমর্থক

মদনে রিপোর্টার্স ক্লাবের কার্যনির্বাহী পরিষদ গঠন

তিন ছাগল পিটিয়ে হত্যা, মৃত ছাগল নিয়ে থানায় মালিক

বকশীগঞ্জে বিষধর সাপের কামড়ে একজনের মৃত্যু

নেত্রকোণায় গোসলে নেমে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু

গৃহবধূকে উত্ত্যক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত ৮

বিয়েবাড়ির ব্যস্ততার ফাঁকে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

মাদকের শেকড় উপড়ে ফেলতে হবে: জিএম সিরাজ