হোম > সারা দেশ > ময়মনসিংহ

বকশীগঞ্জে বন্যহাতির আক্রমণে মৃত্যু

উপজেলা প্রতিনিধি, বকশীগঞ্জ (জামালপুর)

প্রতীকী ছবি।

জামালপুরের বকশীগঞ্জে ভারত থেকে আসা বন্যহাতির আক্রমণে জয়নাল আবেদীন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ধানুয়া কামালপুর ইউনিয়নের গারো পাহাড়ের সোমনাথপাড়া এলাকায় তার মৃত্যু হয়। জয়নাল আবেদীন স্থানীয় মির্ধাপাড়া এলাকার মৃত রমিজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সকালে পাহাড়ে লাকড়ি সংগ্রহের জন্য বাড়ি থেকে বের হন জয়নাল আবেদীন।

সন্ধ্যা হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। রাতে তাকে না পেয়ে শনিবার সকালে আবার খোঁজাখুঁজি করতে বের হন বাড়ির লোকজন ও স্বজনরা। পরে পাহাড়ের সোমনাথপাড়া এলাকার জঙ্গল থেকে থেঁতলানো লাশ উদ্ধার করা হয়।

ধারণা করা হচ্ছে রাতে বন্যহাতির আক্রমণে তিনি মারা গেছেন। ধানুয়া কামালপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাপ জামাল জানান, ভারত থেকে কাঁটাতার পেরিয়ে আসা বন্যহাতির আক্রমণে জয়নাল আবেদীনের মৃত্যু হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

খাল খননে অনিয়ম-দুর্নীতি, শ্রমিকদের কাছ থেকে নেওয়া হয়েছে ব্ল্যাংক চেকে স্বাক্ষর

বারহাট্টায় ইয়াবাসহ তিন যুবক গ্রেপ্তার

নেত্রকোণায় মাদককে লাল কার্ড দেখালেন ফুটবলপ্রেমীরা

বিদ্যুতের ট্রান্সফরমার চুরির সময় যুবক আটক

মেলান্দহে ঘুমন্ত সন্তানকে পুকুরে ফেলে হত্যা, মা গ্রেপ্তার

আর্জেন্টিনার খেলায় বিদ্যুৎ না থাকায় ক্ষোভ, পল্লী বিদ্যুৎ অফিসে হামলা

গারো পাহাড়ে থামছে না অবৈধ বালু উত্তোলন

নেত্রকোনায় নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৩

গণভোটের রায় বাস্তবায়ন না করলে হাসিনার পথেই যেতে হবে: মামুনুল হক

বকশীগঞ্জে ২৭ দিনেও মেলেনি মাদরাসাছাত্র আবু সাঈদের খোঁজ