হোম > সারা দেশ > রাজশাহী

সীমান্তে ভারতীয় নারীর লাশ দেখতে পেলেন বাংলাদেশি স্বজনরা

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফ'র মানবিকতায় ভারতীয় বৃদ্ধ নারীর মরদেহ দেখার সুযোগ পেল বাংলাদেশী স্বজনরা। শুক্রবার সকালে শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় বৃদ্ধ নারীর মরদেহ দেখার সুযোগ করে দেন মহানন্দা ৫৯ বিজিবি সদস্যরা।

বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল গোলাম কিবরিয়া।

অধিনায়ক জানান, বৃহস্পতিবার রাতে মালদহ জেলার কালিয়াচক থানার দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দিনের বৃদ্ধ স্ত্রী ফনি বেগম মারা যান। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বসবাসকারি ফনি বেগমের ভাই শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের জমিনপুর গ্রামের বাসিন্দা আতাউর রহমান মরদেহ শেষবারের মত দেখার জন্য বিজিবির কাছে আবেদন করেন। তার আবেদনে সাড়া দিয়ে বিজিবি বিএসএফ ক্যাম্পে যোগাযোগ করে মরদেহ দেখার সুযোগ করে দেন।

পরে আজ শুক্রবার সকালে ২০ মিনিটের জন্য বৃদ্ধ নারীর মরদেহ আনা হয় কিরণগঞ্জ বিওপির সীমান্ত পিলার ১৭৯/৩-এস এর শূন্য লাইনে। সেখানে দুই দেশের মৃত নারীর স্বজনরা মরদেহ দেখার সুযোগ পান এবং অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান। এসময় উপস্থিত সকলে আবেগ-আপ্লুত হয়ে পড়েন।

গোলাম কিবরিয়া আরো জানান, বিজিবি মানবিক কাজে সব সময় সহানুভূতিশীল। বিজিবি সকল প্রকার মানবিক কাজ মৌলিক কর্তব্য হিসেবে হিসেবে দায়িত্ব পালন করে আসছে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম