হোম > সারা দেশ > খুলনা

হরিণাকুণ্ডুতে নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার এক নিভৃত পল্লি থেকে নিখোঁজের তিনদিনের মাথায় জরিনা খাতুন (৫০) নামে এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার হরিয়ারঘাট গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত জরিনা খাতুন হরিয়ারঘাট গ্রামের আশির উদ্দিনের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, পারিবারিক কলহের জেরে জরিনা খাতুন তিন দিন যাবৎ নিখোঁজ ছিলেন। শনিবার গভীর রাতে পানের বরজ পাহারা দিতে গিয়ে কৃষকরা পচা গন্ধ টের পান। এরপর তারা খোঁজাখুঁজি করে ওই নারীর লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

হরিনাকুণ্ডু থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, ওই নারীর ছেলের বউয়ের সঙ্গে বনিবনা ছিল না। নিখোঁজ থাকলেও জরিনার পরিবার পুলিশকে কিছুই জানায়নি। থানায় জিডিও করেনি। জরিনার মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন ধানের শীষ প্রার্থীর

ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে পরাজিত প্রার্থী তুহিন

নাটোরে সরকারি ভর্তুকি মূল্যে মাংস ও ডিম বিক্রি শুরু

সরকারি হাসপাতালে চিকিৎসা নিলেন জামায়াতের এমপি, খেলেন রোগীদের সাধারণ খাবার

উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির

শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক

স্ত্রীকে হত্যার পর টয়লেটের ট্যাংকে লাশ, আটক স্বামী

মাদ্রাসা ছাত্রকে তুলে নিয়ে রাতভর নির্যাতন, ভিডিও ধারণ

ধামইরহাটে আদিবাসী স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার

শেরপুর প্রেস ক্লাবের দায়িত্বে আকরাম ও কামাল