হোম > সারা দেশ > রাজশাহী

দিনাজপুর-৬ আসনে জামায়াতের মনোনয়ন নিলেন আনোয়ারুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ছবি: আমার দেশ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে দিনাজপুর-৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমীর আনোয়ারুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম-এর কাছ থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম উত্তোলন করেন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর আনোয়ারুল ইসলাম আসন্ন নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, গত ১৭ বছর ধরে আমাদের যেমন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি, তেমনি দেশের জনগণও ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা আশা করছি, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে প্রকৃত জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।

নির্বাচন কমিশন ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২৯ ডিসেম্বর।

এ সময় দিনাজপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ড. মুহাদ্দিস এনামুল হক, ঘোড়াঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কাসেম প্রমুখ উপস্থিত ছিলেন।

আমার দেশ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিসহ দুই সাংবাদিককে পেটাল দুর্বৃত্তরা

সিরাজগঞ্জে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন

বিলে ধান তুলতে গিয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু

আ.লীগ নেতার ছেলে অস্ত্রসহ গ্রেপ্তার

রায়গঞ্জে ‘পার্টনার’ প্রকল্পের আওতায় কংগ্রেস অনুষ্ঠিত

ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় ৮০ বিঘা ধান নষ্ট, ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ

বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর সেতুর টোল আদায় বন্ধের দাবি

চাটমোহরে সড়ক দুর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত

শেরপুরে সিঁধ কেটে গরু চুরি, আন্তঃজেলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ভাঙ্গুড়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত