হোম > সারা দেশ > রাজশাহী

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

উপজেলা প্রতিনিধি, শেরপুর (বগুড়া)

ছবি: আমার দেশ

বগুড়ার শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের মামুরশাহী পূর্বপাড়ার দুলালের ছেলে হৃদয় ইসলাম (লাদেন) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পরিবার ও প্রতিবেশী আল ইমরান বলেন, হৃদয় ইসলাম মোটরসাইকেলযোগে স্ত্রীকে দেখতে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। তার শ্বশুরবাড়ি পার্শ্ববর্তী পাবনা জেলার বেড়া উপজেলায়। কয়েক দিন আগে তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে সেখানে রেখে আসেন। বৃহস্পতিবার সকালে তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর অভিমুখে রওনা দেন। পথে একটি যাত্রীবাহী কোচের চাপায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে সার্বক্ষণিক তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই এ ধরনের দুর্ঘটনা দুঃখজনক।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম আলী বলেন, দুর্ঘটনার খবর শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মহাসড়কে ব্যারিকেড বসিয়ে হিরো আলম গ্রেপ্তার

তানোরে রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের শোভাযাত্রা

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত, আহত ২

রমজানের শুরুতেই বাজার অস্থির

ঈশ্বরদীতে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালী

তানোরে এমপি মুজিবুর রহমানের সঙ্গে জামায়াতের মতবিনিময়

যাত্রীবাহী বাসে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার ৩

রমজানকে স্বাগত জানিয়ে শিবিরের মিছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের আহ্বান

৩০ কেজি বাগাআইড় ৬০ হাজারে বিক্রি