হোম > সারা দেশ > রাজশাহী

সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের ধাক্কায় শিমুল হোসেন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার বাড়ি উল্লাপাড়া উপজেলার কয়রা ইউনিয়নের বাঘলপুর গ্রামে।

বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া-লাহেড়ী মোহনপুর আঞ্চলিক সড়কের বর্ধনগাছা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

উল্লাপাড়া মডেল থানায় উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম বলেন, দুপুরে একটি ট্রাক শসা নেওয়ার জন্য বর্ধনগাছা এলাকায় পৌঁছে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী শিমুল নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকসহ হেলপার সবুজ আলীকে আটক করে থানায় নিয়ে আসে।

নারীর অধিকার ও ক্ষমতায়নে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ দুলু

জলবায়ু ক্ষতিপূরণ, ঋণমুক্ত অর্থায়ন ও নবায়নযোগ্য জ্বালানির দাবিতে সাইকেল র‌্যালি

নিয়ম না মেনে ৮০ বস্তা সার বিক্রি, ঈশ্বরদীতে ডিলারকে জরিমানা

মুক্তির হয়রানি থেকে মুক্তি পেতে চান সাবেক স্বামী

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চালান

থানা থেকে পালানো আসামি ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার

হাজার কোটি টাকার লোকসান তবু ঘুরে দাঁড়ানোর স্বপ্ন

সারিয়াকান্দিতে আমনের বাম্পার ফলনে চাষির মুখে হাসি

ধর্ষণচেষ্টার মামলায় এনসিপি নেতা কারাগারে

বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প : মীর শাহে আলম