হোম > সারা দেশ > রাজশাহী

ঈশ্বরদীতে আদিবাসী সম্প্রদায়ের সঙ্গে জামায়াত নেতার মতবিনিময়

উপজেলা প্রতিনিধি, ঈশ্বরদী (পাবনা)

ঈশ্বরদীতে আদিবাসী (ক্ষুদ্র নৃগোষ্ঠী) সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সিনেট ও রোয়া'র নির্বাহী সদস্য, পাবনা জেলা আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল।

রোববার দুপুরে দাশুড়িয়া ইউনিয়নের মাড়মীতে লুর্দের রানী মারিয়া গির্জা প্রাঙ্গণে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “আদিবাসী জনগোষ্ঠী আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। আমি এবং আমার সংগঠনের পক্ষ থেকে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব।”

সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, দাশুড়িয়া ইউনিয়ন সেক্রেটারি আহসান হাবিব পিপটন।

আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন গির্জার সভাপতি ফাদার দীপক কস্তা, সহসভাপতি পিটার বিশ্বাস, সাধারণ সম্পাদক বানার্ড পিটার, সদস্য সমর মাস্টার ও আগ্নেশ বিশ্বাস। তাঁরা বলেন, আদিবাসীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগলেও প্রকৃত সহযোগিতা খুব কমই পান। তারা আশা প্রকাশ করেন, স্থানীয় জামায়াত নেতৃত্ব তাদের সমস্যাগুলো সমাধানে আন্তরিকভাবে এগিয়ে আসবে।

পরে অধ্যাপক আবু তালেব মন্ডল জামায়াতের নেতৃবৃন্দদের সঙ্গে গির্জা ও সংলগ্ন আবাসন পল্লী পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সবসময় সহযোগিতা করার জন্য জামায়াত নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান।

দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল

ঘুষের ২১ লাখ টাকা ফেরতের দাবিতে অধ্যক্ষের বিরুদ্ধে বিক্ষোভ

সাত বছর পর অপহরণ ও হত্যা মামলার ‘ভিকটিম’ জীবিত উদ্ধার

সিরাজগঞ্জে হাসিনাসহ ২৬২ নেতাকর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সিংড়ায় মাছ ব্যবসায়ীকে হত্যায় আটক ২

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত

রুয়েটে ছাত্র হল-১-এর কাজ সম্পন্ন করার দাবি শিক্ষার্থীদের

গোদাগাড়ীতে রিসিভারের ৭০ বিঘা জমি নিয়ে তুঘলকি কাণ্ড

রায়গঞ্জের দুটি শিল্পপ্রতিষ্ঠানের নদীদূষণ বন্ধে হাইকোর্টের রুল

রুয়েটে অবশেষে শুরুর দ্বারপ্রান্তে ইউনিক কোডিং সিস্টেম