হোম > সারা দেশ > রাজশাহী

সিংড়ায় পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, সিংড়া (নাটোর)

নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড় আদিমপুর গ্রামে পুকুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। তারা মালয়েশিয়া প্রবাসী আব্দুল মমিনের ছেলে তামিম (১২) ও ফাহিম (১৩)। তারা মায়ের সাথে বড় আদিমপুর নানার বাড়িতে থাকতো। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে ।

পরিবারের বরাত দিয়ে সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে খেলতে খেলতে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু তামিম ও ফাহিম। বেশ কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। দুপুর ২ টার দিকে পুকুরের পানিতে তাদেরকে ভাসতে দেখেন স্থানীয়রা। তাদেরকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে জ্বালানি লোডিংয়ের লাইসেন্স প্রদান

পুঠিয়ায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে হত্যা, ঘাতক আটক

বগুড়ায় অবৈধ মজুতের ডিজেল জব্দ করে কৃষকের মাঝে ন্যায্যমূল্যে বিক্রি

শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশু পাবে হামের টিকা

রায়গঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

পোরশায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি রাশেদ, সা.সম্পাদক শহিদুল

রাজশাহী মেডিকেলে হাম উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১১

রাষ্ট্রদ্রোহ মামলায় ভাঙ্গুড়ায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

গোমস্তাপুরে তেলের মজুত থাকা সত্ত্বেও বিক্রি বন্ধ, জরিমানা ৫০ হাজার

লালপুরে তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি, বিপর্যস্ত জনজীবন