হোম > সারা দেশ > রংপুর

পোলট্রি খামারে ভয়াবহ আগুন, প্রায় কোটি টাকার ক্ষতি

উপজেলা প্রতিনিধি, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ফাঁসিতলায় একটি পোল্ট্রি খামারে ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সর্ভিসের ৬ ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রনে আনে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা এলাকায় মোশারফ হোসেনের মালিকানাধীন আস্থা পোলট্রি খামারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পোলট্রি খামারটিতে আকস্মিকভাবে আগুন জ্বলতে দেখা যায়। মুহুর্তের তা ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় আড়াই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।

ফায়ার সার্ভিসের গাইবান্ধার উপ-সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, পোলট্রি খামারের ৪ তলা ভবনের একটি ইউনিট থেকে প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের প্রায় ৯ হাজার ৫শ’ পিস মুরগি মারা যায়।

অন্যান্য ইউনিট থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের মুরগি উদ্ধার করা হয়। তবে কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তা এখনও জানা যায়নি- বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বিএনপি কথা দিয়ে কথা রাখে, তিস্তা প্রকল্প বাস্তবায়ন হবেই: দুলু

তিস্তা মহাপরিকল্পনা একনেকে যাচ্ছে শিগগিরই: প্রতিমন্ত্রী আজাদ

রংপুরে চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

তিস্তা ব্যারেজ পরিদর্শনে তিন মন্ত্রী, মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর

পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তাপাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব

পাটগ্রাম সীমান্তে ফের পুশইনের চেষ্টা ব্যর্থ করল বিজিবি

সাঘাটায় যমুনা নদীর তীররক্ষা বাঁধে ধস, ২৫০ পরিবারে ভাঙন আতঙ্ক

যমুনার ভাঙনে আতঙ্কে নদীপাড়ের মানুষ

ঘোড়াঘাট হাটে প্রতিদিন অর্ধকোটি টাকার আম বিক্রি

গোবিন্দগঞ্জে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন