হোম > সারা দেশ > রংপুর

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

আতিকুর রহমান নগরী

অলাভজনক প্রতিষ্ঠান নোভা ফাউন্ডেশন ২১ ও ২২ নভেম্বর ২০২৫ তারিখে রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার তিনটি প্রত্যন্ত অঞ্চলে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে।

নোভা ফাউন্ডেশনের উদ্যোগে ১০০০ পরিবারের মাঝে শীতবস্ত্র এবং কুড়িগ্রামের একটি মাদ্রাসার ১০০ জন শীতার্ত ছাত্রের মাঝেও শীতবস্ত্র সহায়তা প্রদান করা হয়।

স্থানীয় পর্যায়ে কার্যক্রমে সহযোগী হিসেবে ছিলেন, হাফেজ রমাজানুল ইসলাম (প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল, দারুল ইহ্‌সান ক্যাডেট মাদ্রাসা), ব্যবসায়ী মিজানুর রহমান মিজান এবং মাহিদুল ইসলাম।

নোভা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক পুরো উদ্যোগটি সরাসরি নিবিড়ভাবে তত্ত্বাবধান করেন। উনি বলেন - প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষদের কষ্ট একটু লাঘব করাই আমাদের লক্ষ্য। নোভা ফাউন্ডেশন সবসময় মানবতার পাশে ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে।

নোভা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি, রমজানে ইফতার সামগ্রী বিতরণ, গোস্ত বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

সংগঠনটি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে আহ্বান জানিয়েছে এই শীতে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু